ফ্যাসিবাদ কে আমরা গত ৫ই আগস্টে বিদায় করতে সক্ষম হয়েছি – বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা সালাম
নাটোর প্রতিনিধি-বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, ফ্যাসিবাদ কে আমরা গত ৫ই আগস্টে বিদায় করতে সক্ষম হয়েছি যদিও পুরোপুরি বিদায় হয়নি।
দীর্ঘদিনের যে আমাদের লালিত স্বপ্ন মানুষের ভোটের অধিকার যেটা ফ্যাসিবাদ কেড়ে নিয়েছিল সেই মানুষের ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠিত করবো। ভোটের অধিকার মানে মালিকানা ছিন্তাই হয়েছিল আওয়ামী লীগের আমলে সেই অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দূর্ঘদিন লড়াই করেছি।
তিনি আজ রবিবার বেলা ১২ টার দিকে শহরের স্থানীয় রেষ্টুরেন্ট শাহারা প্লাজায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠন নাটোর জেলার আয়োজনে নাটোর জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের পর্যালোচনা সভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সম্মানিত বন্ধুগণ এ সরকার আমাদের সরকার। আমরা এ ফ্যাসিবাদ কে বিদায় করে আমরা এ সরকার কে রাষ্ট্রিয় ক্ষমতা বসিয়েছি । যেটা আমাদের দীর্ঘদিনের আশা ছিল সে সময়ে শেখ হাসিনা জোর করে ক্ষমতায় দক্ষল করেছিল সে সময় আমাদের বারবার বক্তব্য ছিল যে নির্বাচিত সরকার আমরা চাই যে জনগণের ভোটে নির্বাচিত অবস্যই সেই নির্বাচিত সরকার তখনি হবে যখন তত্ত্ববোধক সরকার অধিনে নির্বাচিত হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,যুগ্ন আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরি, সাইফুল ইসলাম আফতাব সহ আহবায়ক কমিটির সদস্য সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































